| বঙ্গাব্দ
ad728
ad728

সিএমপি কমিশনার ট্রাফিক (বন্দর) অফিস পরিদর্শন করেন

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 22-09-2025 ইং
  • 377539 বার পঠিত
সিএমপি কমিশনার ট্রাফিক (বন্দর) অফিস পরিদর্শন করেন
ছবির ক্যাপশন: ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে সিএমপির নিরলস প্রচেষ্টা

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, বিপিএম আজ (সোমবার) ট্রাফিক (বন্দর) বিভাগের বাৎসরিক অফিস পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে কমিশনারকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ। তিনি অফিসের দাপ্তরিক কার্যক্রম ও নথিপত্রসমূহ পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় পুলিশ কমিশনার সকল কর্মকর্তা ও ফোর্সকে সঠিক পোশাকে, সময়মতো দায়িত্বে উপস্থিত থাকা এবং জনগণের সঙ্গে শিষ্টাচারপূর্ণ আচরণ করার কঠোর নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম নগরের ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে সিএমপির নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহমেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ ট্রাফিক বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর