ঢেমশার শাহাদাত হোসেন (৩৩) হত্যার ঘটনায় সাতকানিয়া থানায় দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভিকটিমের মাতা ছায়েরা খাতুন (৫৮) কতৃক দাখিলকৃত এজাহারের ভিত্তিতে দায়েরকৃত সাতকানিয়া থানার মামলা নং-৩৫ এর এজাহারনামীয় আসামী মোঃ সাইফুল ইসলাম (৩১) (পিতা-মৃত, সয়েদ আহম্মদ, মাতা-মাবিয়া খাতুন, সাং-জনার কেঁওচিয়া, মাদার বাড়ী, (ফরুখ চেয়ারম্যানের বাড়ী), ০৯নং ওয়ার্ড, ১০নং কেঁওচিয়া ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম এবং মামলার ঘটনায় জড়িত তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামী মোঃ ইসমাইল (২৭) (পিতা-মাওলানা ফয়েজ আহম্মদ, মাতা-রেহানা আক্তার, সাং-জঙ্গল পদুয়া (হোসেন সিকদার পাড়া), ০৭নং ওয়ার্ড, ৩নং পদুয়া ইউপি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম) দ্বয়কে পুলিশ গতরাতে গ্রেফতার করে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে বলে সাতকানিয়া থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২৬ এপ্রিল রাত আনুমানিক এগারোটার সময় সাতকানিয়া রাস্তার মাথায় নিজ দোকানে অজ্ঞাত সন্ত্রাসীরা ৪ সন্তানের জনক শাহাদাতকে লাঠি ও হাতুড়ির আঘাতে মারাত্মকভাবে আহত করে। ২৭ এপ্রিল ভোর ৫ টা ৪০ মিনিটে নগরীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |