| বঙ্গাব্দ
ad728
ad728

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিপুল বালু জব্দ

রিপোর্টারের নামঃ আবছার উদ্দিন লোহাগাড়া প্রতিনিধি
  • আপডেট টাইম : 15-06-2026 ইং
  • 299 বার পঠিত
লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিপুল বালু জব্দ
ছবির ক্যাপশন: অভিযানে জব্দ করা হয় অবৈধভাবে উত্তোলিত বালু।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ডলুখালের তীরবর্তী টিলা কেটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ বালু ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেনের নেতৃত্বে এবং থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, ডলুখালের তীরবর্তী টিলা কেটে কোনো ধরনের সরকারি ইজারা ছাড়াই দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ২৩ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু, একটি ডিজেল ইঞ্জিন এবং প্রায় ৫০০ ফুট বালু পরিবহনের পাইপ জব্দ করা হয়। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি সেলো মেশিন ঘটনাস্থলেই বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ধ্বংস এবং সরকারি নিয়ম উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান শেষে জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর