চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) আকবরশাহ থানাধীন পাক্কা রাস্তার মাথা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. লাল চাঁন (৩৬), মাগুরা সদর উপজেলার কাজিরাইল এলাকার সুবানের ছেলে এবং সবুজ বিশ্বাস (৩৩), মাগুরা সদর উপজেলার সীতারামপুর এলাকার তালেব বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. হুমায়ুন কবির, এএসআই শওকত উল করিম ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আকবরশাহ থানার মামলা নং-২৮, তারিখ ১৫ জুন ২০২৬ রুজু করে আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |