| বঙ্গাব্দ
ad728
ad728

মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না।

রিপোর্টারের নামঃ জিনাদ নুসাইবা
  • আপডেট টাইম : 15-06-2026 ইং
  • 315 বার পঠিত
মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না।
ছবির ক্যাপশন: মেসিকে নিয়ে মন্তব্য করলেন ড্যান বার্ন।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবারও শিরোপা জিতবেন না বলে আশা করছেন ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিউক্যাসল ইউনাইটেডের এই সেন্টার ব্যাক বলেন, তিনি আর মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চান না।

বার্ন বলেন, “আমি আশা করছি, মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না। ওর হাতে আর ট্রফি দেখতে চাই না। আর্জেন্টিনা গতবারের চ্যাম্পিয়ন। এবারও তারা অনেক দূর যাবে। কিন্তু আশা করি, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারবে না।”

তার এমন মন্তব্যের কারণও ব্যাখ্যা করেন ইংলিশ এই ফুটবলার। তিনি বলেন, “গতবারই মেসি বিশ্বকাপ জিতেছে। ফুটবলে জেতার মতো প্রায় সব বড় ট্রফিই তার অর্জন করা হয়ে গেছে। এবার অন্য দলগুলোর সুযোগ পাওয়া উচিত।”

বার্নের মতে, একই দল বা একই খেলোয়াড় বারবার শিরোপা জিতলে প্রতিযোগিতার আকর্ষণ কমে যায়। তাই তিনি আশা করছেন, এবারের বিশ্বকাপে নতুন কোনো দল শিরোপা জিতবে।

বর্তমানে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। ২০২২ সালে তার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। এবারও শিরোপা জিততে পারলে বিশ্বকাপ ইতিহাসে টানা দুই আসরে শিরোপাজয়ী অধিনায়ক হিসেবে অনন্য কীর্তি গড়বেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর